০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, আজ কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 77
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আজ সোমবার (২০ জুলাই) কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বর্তমানে দেশের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে। এর বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় থাকায় সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (২২ জুলাই) বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণও হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেটে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এদিন দেশের দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে।

শুক্রবার (২৪ জুলাই)ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে টানা কয়েক দিনের বৃষ্টিতে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদেরা স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, আজ কোথাও কোথাও অতি ভারী বর্ষণের আশঙ্কা

আপডেট সময় : ০৮:৪৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬