০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সিদ্ধান্ত; বাস্তবায়ন হলে সিলেটে পৌরসভার সংখ্যা হবে ৬

সিলেটে নতুন পৌরসভা গঠনের পথে জৈন্তাপুর

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 106
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাকে নতুন পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ উদ্দেশ্যে উপজেলার নির্ধারিত কয়েকটি পল্লী এলাকাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে জৈন্তাপুর হবে সিলেট জেলার ষষ্ঠ পৌরসভা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে গত ৯ জুলাই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ১৪ জুলাই তা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী জৈন্তাপুর উপজেলার তফসিলভুক্ত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা হিসেবে ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে সরকার। তবে এটি পৌরসভা গঠনের চূড়ান্ত ঘোষণা নয়; বরং আইন অনুযায়ী পরবর্তী ধাপ সম্পন্ন করার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক উদ্যোগ।

আইন অনুযায়ী, প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা অন্য কোনো সংশ্লিষ্ট পক্ষ সরকারের কাছে লিখিত আপত্তি দাখিল করতে পারবে। কোনো আপত্তি পাওয়া গেলে সরকার তা পর্যালোচনা করে তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে। এরপর নতুন পৌরসভা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জৈন্তাপুর উপজেলার সদর ও পার্শ্ববর্তী এলাকায় জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণের বিস্তার এবং নাগরিক সেবার চাহিদা বাড়ায় পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা প্রতিষ্ঠিত হলে পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন নাগরিক সেবার পরিধি সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

বর্তমানে সিলেট জেলায় পাঁচটি পৌরসভা রয়েছে। এগুলো হলো কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার পৌরসভা। জৈন্তাপুরে পৌরসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলে জেলার পৌরসভার সংখ্যা ছয়ে উন্নীত হবে।

সংশ্লিষ্টদের মতে, সীমান্তবর্তী জৈন্তাপুরে পৌরসভা প্রতিষ্ঠা হলে অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের নাগরিক সেবার ঘাটতি অনেকাংশে দূর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন পৌরসভা আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সিদ্ধান্ত; বাস্তবায়ন হলে সিলেটে পৌরসভার সংখ্যা হবে ৬

সিলেটে নতুন পৌরসভা গঠনের পথে জৈন্তাপুর

আপডেট সময় : ০৯:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬