১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, উদ্বোধন করবেন এমপি নাসির

মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখাঃ
  • আপডেট সময় : ০৬:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 105
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে শুক্রবার (১৭ জুলাই)। প্রথম পর্যায়ে উপজেলার বর্ণি ইউনিয়নের আটটি গ্রামের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করবেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমদ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় বর্ণি ইউনিয়নের উজিরপুর, মিহারী, ফরিংগা, নয়াগ্রাম, কান্দিগ্রাম, বর্ণি, বর্ণি ছেগা ও শিলকুরা গ্রামের কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে।

শুক্রবার সকাল ১১টায় উজিরপুর গ্রামে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য নাসির উদ্দীন আহমদ। এছাড়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে কৃষকদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনোয়ার হোসেন বলেন, “সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের অংশ হিসেবে এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো কৃষকদের একটি নির্ভুল ও হালনাগাদ তথ্যভাণ্ডার তৈরি করা। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি প্রণোদনা, ভর্তুকি, কৃষি উপকরণসহ বিভিন্ন সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তাই সংশ্লিষ্ট আটটি গ্রামের সব কৃষককে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়ে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “কৃষি খাতকে আরও তথ্যভিত্তিক ও সেবাবান্ধব করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ করা হলে ভবিষ্যতে সরকারি সহায়তা প্রদান এবং বিভিন্ন কৃষি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন আরও সহজ ও কার্যকর হবে।”

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, পর্যায়ক্রমে বড়লেখা উপজেলার অন্যান্য ইউনিয়নেও কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ, উদ্বোধন করবেন এমপি নাসির

আপডেট সময় : ০৬:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬