পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায়
জহরত আদিব চৌঃ এমপিকে জুড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অভিনন্দন
- আপডেট সময় : ০৯:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 107
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জুড়ী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
নেতারা বলেন, এই অর্জন কেবল দুই উপজেলার জন্যই নয়, বরং পুরো মৌলভীবাজার জেলাবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের একটি বিষয়। বড়লেখা ও জুড়ীবাসী জাতীয় পর্যায়ে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত।
জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা ও উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
একইসাথে, জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা এবং উপজেলা যুবদলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এছাড়াও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা বলেন, “ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি জাতীয় পর্যায়ে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তার এই দায়িত্ব অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে পালন করেন এবং দেশ ও জাতির সেবায় আরও বড় অবদান রাখেন।”
সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর জানান, এটি শুধু জুড়ী উপজেলার অর্জন নয়, এটি পুরো মৌলভীবাজার জেলার একটি বিশাল অর্জন। ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির নেতৃত্বে এলাকা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দলীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।


























