০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 93
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১২০ দিনের মধ্যে চেম্বারের নির্বাচন আয়োজনের লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) জারি করা বাণিজ্য মন্ত্রণালয়ের এক অফিস আদেশে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হয় যা বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫-এর বিধান অনুযায়ী হয়নি।

নিয়োগপ্রাপ্ত প্রশাসক দায়িত্ব গ্রহণের পরবর্তী ১২০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করবেন। এ সময় তিনি নির্বাচন কমিটি গঠন, চেম্বারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং নির্বাচন আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করবেন।

ব্যবসায়ী মহলের সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করতে সরকারের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে চেম্বারের কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন

আপডেট সময় : ০৪:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬