০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 81
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকায় সোমবারও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে রাজধানীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

টানা প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে দেশের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা, সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা, ছাতকে সুরমা, নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী এবং বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই-কংস, তিস্তা, ধরলা, দুধকুমার, মুহুরি ও সেলোনিয়া নদীর পানিও আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও ফেনীর নদীতীরবর্তী নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় ওই অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

আপডেট সময় : ০৬:৫৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬