০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

সিলেটে ‘সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 85
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি, পেশাগত ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে ‘সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সিলেট নগরের তালতলা এলাকার হোটেল গুলশানে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক প্রভাতবেলা-এর সম্পাদক কবীর আহমদ সোহেল। সভা পরিচালনা করেন দৈনিক সিলেট বাণী-এর চিফ রিপোর্টার কাওছার আহমদ।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক প্রভাতবেলা-এর সম্পাদক কবীর আহমদ সোহেলকে আহ্বায়ক এবং দৈনিক ইনকিলাব-এর সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমিনকে সদস্যসচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক সিলেট বাণী-এর কাওছার আহমদ, দৈনিক জালালাবাদ-এর মুনশী ইকবাল, দৈনিক কাজির বাজার-এর সিন্টু রঞ্জন চন্দ, দ্য নিউ নেশন-এর শফিক আহমদ শফি, দৈনিক সংগ্রাম-এর কবির আহমদ, দৈনিক নয়া দিগন্ত-এর এমজেএইচ জামিল এবং টাইমস সিলেট ডটকম-এর সাহেদ আহমদ।

সভায় আরও বক্তব্য দেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সিলেট ব্যুরো প্রধান আহমদ মারুফ, দৈনিক বাংলাবাজার-এর সিলেট ব্যুরো প্রধান জুলফিকার তাজুল, দৈনিক ভোরের ডাক-এর সিলেট প্রতিনিধি আবদুল হান্নান, দৈনিক প্রভাতবেলা-এর প্রধান আলোকচিত্রী নাজমুল কবীর পাভেল, দৈনিক সবুজ সিলেট-এর স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর, দৈনিক শুভ প্রতিদিন-এর আলোকচিত্রী মো. করিম মিয়া, দৈনিক সংগ্রাম-এর আলোকচিত্রী ফয়সল আহমদ, দৈনিক নয়া দিগন্ত-এর ফটোগ্রাফার জয়নাল আবেদিন আজাদ এবং সাংবাদিক আতাউর রহমান।

সভায় বক্তারা বলেন, আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী সাংবাদিক সমাজ গড়ে তোলা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য জোরদার করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে ‘সিলেট ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ

আপডেট সময় : ১২:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬