০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশ প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 58
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ক (SAARC) পুনরুজ্জীবিত করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। তবে বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় সার্ককে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনা সহজ নয়।

সোমবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংহতি নবায়ন: সার্ক পুনরুজ্জীবনের পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভূ-রাজনৈতিক নানা কারণে সার্ক পুনরুজ্জীবনের প্রক্রিয়া দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে আছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের দীর্ঘস্থায়ী উত্তেজনা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠাকে আরও কঠিন করে তুলেছে। তবে এসব জটিলতা রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “আমরা আশাবাদী, তবে বাস্তববাদীও। আমরা মনে করি না যে সার্ক এখনই তার আগের শক্তিশালী অবস্থানে ফিরে যাবে। আবার এটাও মনে করি না যে আঞ্চলিক সমন্বয়ের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে।”

সেমিনারে অংশ নেওয়া সাবেক কূটনীতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, গবেষক ও শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সার্ক পুনরুজ্জীবনের পথে বিদ্যমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবন্ধকতা এবং সেগুলো উত্তরণের সম্ভাব্য করণীয় নিয়েও তারা মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশ প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আপডেট সময় : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬