০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

দীর্ঘ বিরতির পর চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

ষাটমাকন্ঠ প্রতিবেদক, সিলেট
  • আপডেট সময় : ১০:৫১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 59
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৮ ফ্লাইট সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, আগত যাত্রীদের মধ্যে ২২৭ জন সিলেটে এবং ৪১ জন ঢাকায় গন্তব্যে যান। ফ্লাইটটি অবতরণের পর বিমানবন্দরে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির যাত্রীদের স্বাগত জানান।

এর আগে শনিবার বিজি-২০৭ ফ্লাইটে ১৯২ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই ফ্লাইটে সিলেটের ১৭১ জন এবং ঢাকার ২১ জন যাত্রী ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের, বিশেষ করে সিলেট অঞ্চলের প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রুটটি পুনরায় চালু হয়েছে। তাঁদের মতে, এ রুট চালু হওয়ায় প্রবাসীদের যাতায়াত সহজ হবে এবং পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যেও সুবিধা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, রুটটি পুনরায় চালুর বিষয়ে মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কয়েক মাস ধরে সমন্বয় চলছিল। এর আগে গত ২৯ জানুয়ারি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। পরে তিনি রুটটি পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান।

ফ্লাইট পুনরায় চালু হওয়ায় যুক্তরাজ্যপ্রবাসী সিলেটিরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা নিয়মিতভাবে এ রুটে ফ্লাইট পরিচালনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীর্ঘ বিরতির পর চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

আপডেট সময় : ১০:৫১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬