০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 71
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে রোববার দুপুরে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মধ্যে পেয়ারা, কাঁঠাল, হরীতকী, বরই, ডালিম, অর্জুন, জারুল, বাক্স বাদাম, কালোজাম, চিকরাশি ও মেহগনিসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকেরা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ–এর প্রতিনিধি মাহফুজ শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন। সঞ্চালনা করেন শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস।

প্রধান অতিথি মো. আমির হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীদের এ কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়ে নিজ নিজ এলাকায় আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম আহমদ, জাফর সাদেক, সোহেল আহমদ এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল। অনুষ্ঠানে শুভসংঘের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস বলেন, নতুন প্রজন্মের মধ্যে গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ

আপডেট সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬