০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 64
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তীব্র দাবদাহের কারণে স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান বাতিল, স্থগিত এবং কিছু স্থানে পরিবর্তন করা হয়েছে।

প্রচণ্ড গরমের প্রভাবে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ কয়েকটি অঙ্গরাজ্যে শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির কর্মসূচি বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে।

ব্যাহত হওয়া বড় আয়োজনগুলোর মধ্যে ছিল ওয়াশিংটনের ন্যাশনাল মলে অনুষ্ঠিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অন্যতম প্রধান এই আয়োজন শুক্রবার বিকেলে তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছুঁলে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়েছিল।

দাবদাহের প্রভাবে বোস্টনে দুপুরের অনুষ্ঠান বিকেলে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে কুলিং সেন্টার এবং বসানো হয়েছে মিস্ট স্টেশন। ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স’ প্যারেড বাতিল করা হয়েছে। একই কারণে নিউ জার্সির হ্যাডন টাউনশিপ ও নিউইয়র্কের ওয়াটারটাউনেও প্যারেড ও কনসার্ট বন্ধ রাখা হয়েছে।

এদিকে স্বাধীনতা দিবসে সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধ পরিদর্শন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন।

ভাষণে ট্রাম্প স্বাধীনতার স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ সমুন্নত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রগতিশীল ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, বামপন্থী রাজনীতির বিস্তার যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন ও আদর্শের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

আপডেট সময় : ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬