০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এয়ারগান উদ্ধার

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 72
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জৈন্তাপুর সীমান্তে দুই দফার বিশেষ অভিযানে চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এসব এয়ারগান জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, শুক্রবার (৩ জুলাই) রাতে মিনাটিলা বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় এয়ারগান উদ্ধার করেন। পরে শনিবার (৪ জুলাই) দুপুরে একই বিওপির একটি বিশেষ টহল দল ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় এয়ারগান জব্দ করে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে অবৈধ অস্ত্র, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এয়ারগান উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬