০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেট কার জব্দ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 111
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে কুলাউড়া থানা পুলিশ উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর এলাকার বাসিন্দা আব্দুল রহমানের ছেলে কাউছার মিয়া (৩২), বেরিরচক এলাকার বাসিন্দা মৃত নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৫), কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের পশ্চিম বিলের পাড় এলাকার বাসিন্দা মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯), কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সতিজিরগ্রাম এলাকার বাসিন্দা আসুক আলীর ছেলে রেজাউল ইসলাম মামুন (২৮) এবং রাজনগর উপজেলার কদমহাটা এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি করোলা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৫৯৮), একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রামদা ও একটি ছোরা জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত কাউছার মিয়ার বিরুদ্ধে ১১টি, জসিম মিয়ার বিরুদ্ধে ১২টি, সালাউদ্দিনের বিরুদ্ধে ৯টি এবং দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়ার বিরুদ্ধে ১৪টি চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলাব্যাপী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেট কার জব্দ

আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬