০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

কুলাউড়ায় শ্রদ্ধা-ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 47
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে বিদায় নিলেন কুলাউড়া উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমান। ৩ জুলাই (শুক্রবার) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর ভালোবাসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

১৯৮৭ সালে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন সফিকুর রহমান। দীর্ঘ কর্মজীবনে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসাইন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেনসহ স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সফিকুর রহমান শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অভিভাবকতুল্য একজন মানুষ। তাঁর সততা, দায়িত্ববোধ ও শিক্ষার প্রতি নিবেদন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বিদায়ী বক্তব্যে সফিকুর রহমান বলেন, শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি শিক্ষার্থীদের ভালোবাসা। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাঁদের খোঁজ রাখবেন বলে জানান এবং সবাইকে মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার দেওয়া হয়। পরে প্রাক্তন শিক্ষার্থী ও সহকর্মীরা ফুলে সজ্জিত গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে বাড়ি পৌঁছে দেন।

মো. সফিকুর রহমান কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় শ্রদ্ধা-ভালোবাসায় অবসরে গেলেন শিক্ষক সফিকুর রহমান

আপডেট সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬