০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::

হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 113
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত রোডম্যাপ ঘোষণার দাবিতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের সামনে বাঁশ, চেয়ার ও বেঞ্চ ফেলে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা ‘দালালি না, রাজপথ-রাজপথ’, ‘শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি চলবে না’, ‘দাবি আদায়ের আন্দোলন চলছে, চলবে’ এবং ‘হাসপাতাল চালুর রোডম্যাপ ঘোষণা করতে হবে’-এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। পুলিশ বারবার সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

সমাবেশে বক্তব্য দেন দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আজহারুল ইসলাম, তানভীর আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, ফয়সাল বাদশা, শীর্ষেন্দু বিশ্বাস রোহান ও কে এম সাজিদসহ অন্যরা।

বক্তারা বলেন, হাসপাতাল চালুর বিষয়ে বারবার মৌখিক আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই এবার তারা লিখিত রোডম্যাপ ছাড়া কোনো আশ্বাসে আস্থা রাখতে চান না। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট সময়সূচি ও কার্যপরিকল্পনা লিখিতভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানান তারা।

শিক্ষার্থীদের দাবি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অল্প সময়ের মধ্যে চালু করা সম্ভব হলেও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল বছরের পর বছর বন্ধ থাকায় তাদের ক্লিনিক্যাল শিক্ষা চরমভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে জেলার লাখো মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা হাসপাতাল ভবনটি অযত্নে পড়ে রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে কীটপতঙ্গের উপদ্রব দেখা দিয়েছে। ২০২৪ সালের জুন এবং পরে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হলেও ২০২৬ সালেও তা বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

উল্লেখ্য, হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে গত ২১ জুন থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ক্লাস বর্জন, মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬