০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

দৈনিক এদিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি হলেন মাহিনুর ইসলাম মাহিন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 67
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় দৈনিক এদিন-এর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক মাহিনুর ইসলাম মাহিন।

শনিবার (২৭ জুন) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত ‘ধন্যধারার পুণ্যভূমি প্রান্তলোক উৎসব-২০২৬ ও সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন’-এ তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জাতীয় দৈনিক এদিন-এর নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক স্বাক্ষরিত এ নিয়োগপত্র অনুষ্ঠানে প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নবনিযুক্ত প্রতিনিধিদেরও নিয়োগপত্র দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্তির পর মাহিনুর ইসলাম মাহিন জাতীয় দৈনিক এদিন-এর সম্পাদক, প্রকাশক, নির্বাহী সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পত্রিকার নীতি-আদর্শ সমুন্নত রেখে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বড়লেখার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, ইতিহাস-ঐতিহ্য, সীমান্ত জনপদের বাস্তবতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ গুরুত্বের সঙ্গে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

তিনি আরও বলেন, সত্য, তথ্যনির্ভরতা ও পেশাগত নৈতিকতাই হবে তাঁর সাংবাদিকতার মূল ভিত্তি। দায়িত্ব পালনে তিনি বড়লেখাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংবাদ-সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা গুরুত্বপূর্ণ ঘটনার বিষয়ে তাঁর মোবাইল নম্বর ০১৮৩৮-৮৫৭৭৮৮ অথবা ই-মেইল mahinurislam01720@gmail.com-এ যোগাযোগের আহ্বান জানান।

জানা যায়, মাহিনুর ইসলাম মাহিন ২০২০ সালে দৈনিক দেশের কথা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পথচলা শুরু করেন। পরবর্তীতে তিনি সরকার নিবন্ধিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, শিক্ষা, সংস্কৃতি, সীমান্ত, পরিবেশ, উন্নয়ন ও স্থানীয় সমস্যা-সম্ভাবনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের মাধ্যমে তিনি একজন দায়িত্বশীল, পরিশ্রমী ও কর্মঠ সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সহ সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, শিক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয় অঙ্গনে একজন দায়িত্বশীল তরুণ সংগঠক হিসেবেও পরিচিতি অর্জন করেছেন।

মাহিনুর ইসলাম মাহিনের এ নিয়োগে বড়লেখার সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, জাতীয় দৈনিক এদিন-এর প্রতিনিধি হিসেবে তিনি বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে বড়লেখার মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা, অর্জন ও উন্নয়নের চিত্র আরও কার্যকরভাবে জাতীয় পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দৈনিক এদিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি হলেন মাহিনুর ইসলাম মাহিন

আপডেট সময় : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬