০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপস নয়

সীমান্ত রক্ষা ও রাষ্ট্র সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 128
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের সীমান্ত রক্ষা, রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় দায়িত্ব।

২৮ জুন (রোববার) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, বড়লেখা উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, যুবশক্তি, ছাত্রশক্তি এবং কেন্দ্রীয় যুবশক্তির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি সমগ্র জাতির দায়িত্ব। সীমান্তের নিরাপত্তা দুর্বল হলে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা হুমকির মুখে পড়বে। তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশিদের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আগ্রাসী আচরণ ও হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে রাষ্ট্রকে আরও দৃঢ় ও কার্যকর অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংস্কারের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

জুলাইয়ের শহীদদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের আপস বা রাজনৈতিক সমঝোতা চলতে পারে না। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

সভা শেষে দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি সকল রাজনৈতিক শক্তিকে জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপস নয়

সীমান্ত রক্ষা ও রাষ্ট্র সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৫:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬