০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

বাবাকে কুপিয়ে হাসপাতালে নিয়েই উধাও ছেলে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

খোর্শেদ আলম, জুড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 432
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত বাবাকে হাসপাতালে নেওয়ার পর অভিযুক্ত ছেলে সেখান থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সুলতান আলীর সঙ্গে তাঁর ছেলে ফয়েজ মিয়া (৩৪)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি কুড়াল এনে সুলতান আলীর মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা আহত সুলতান আলীকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে হাসপাতালে বাবাকে রেখে অভিযুক্ত ফয়েজ মিয়া পালিয়ে যান বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) ও এসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাবাকে কুপিয়ে হাসপাতালে নিয়েই উধাও ছেলে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় : ০১:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬