১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 104
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ‘এআই ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় গতি সঞ্চার’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন, সহযোগিতায় রয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (২৪ জুন) সকাল ১০টায় সিলেট চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক ও তানজিদ’স স্টুডিওর প্রতিষ্ঠাতা কাজী তানজেদুল এরশাদ।

উদ্বোধনী বক্তব্যে মো. গোলাম আক্তার ফারুক এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উদ্যোক্তাদের উন্নয়নে ভবিষ্যতেও চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খান এবং চেম্বারের অন্যান্য কর্মকর্তারা।

দুই দিনব্যাপী এ কর্মশালায় সিলেট অঞ্চলের ২৫ জন এসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে ব্যবসা পরিচালনা, বিপণন, কনটেন্ট তৈরি, গ্রাহকসেবা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে এআই প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট চেম্বারে এসএমই উদ্যোক্তাদের জন্য এআই বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ১২:১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬