০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 95
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিকল্পনা ও বিভিন্ন সমস্যা-সমাধান নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে মে ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইনস ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সেসবের সমাধান এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত অভিন্ন মানদণ্ডে মে মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও ইউনিটদের পুরস্কৃত করা হয়।

এর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হন বড়লেখা থানার দেবল চন্দ্র সরকার। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হন শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের সার্জেন্ট রুয়েল দেবনাথ। এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন বড়লেখা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতান আহমেদ।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

আপডেট সময় : ০৪:৪৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬