০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 100
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে এক শ্রমজীবী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ঘটনার সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ফেরদৌস হোসেন (৩১) ও কন্নাল মিয়া ওরফে জয়নাল (৩৯)। শুক্রবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুন ভোররাতে মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্বামী-পরিত্যক্তা এক নারী। গভীর রাতে তিন মুখোশধারী ব্যক্তি কৌশলে ঘরের দরজার সিটকানি খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। এ সময় তাদের মধ্যে দুজন তাকে ধর্ষণ করে এবং অপর একজন ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী নারী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ঢাকার সাভারের রাজাবাড়ী এলাকা থেকে ফেরদৌস হোসেনকে এবং মৌলভীবাজারের উত্তর কলিমাবাদ এলাকা থেকে কন্নাল মিয়া ওরফে জয়নালকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে গ্রেপ্তারকৃত দুই আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “মামলার সঙ্গে জড়িত আরও একজন আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬