০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ষাটমাকন্ঠ প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 161
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অনুষ্ঠিত “Start-up, Science Project and Innovation Idea Showcasing” প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ এবং তৃতীয় স্থান লাভ করেছে নারী শিক্ষা একাডেমি।

শুক্রবার (১২ জুন ২০২৬) উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নে সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের উপস্থাপনা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আগামী ১৪ জুন মৌলভীবাজার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বড়লেখা উপজেলার প্রতিনিধিত্ব করবে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম বলেন, “এ অর্জন আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা গর্বিত। আশা করছি জেলা পর্যায়েও আমাদের শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বড়লেখার সুনাম অক্ষুণ্ন রাখবে।”

তিনি আরও বলেন, “এই সাফল্যের জন্য বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও সহযোগীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি যাতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও আমরা সেরা ফলাফল অর্জন করতে পারি।”

বিদ্যালয়ের পক্ষ থেকে এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৮:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬