০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

যুব উন্নয়ন অধিদপ্তরের ৬ মাসব্যাপী প্রশিক্ষণের আবেদন আহ্বান

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 283
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এ লক্ষ্যে গত মঙ্গলবার (৯ জুন) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মফিজুল ইসলাম স্বাক্ষরিত একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুবনারীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ছয় মাস মেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে।

প্রশিক্ষণসমূহের মধ্যে রয়েছে— ‘কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন’, ‘প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন’, ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ এবং ‘ইলেকট্রনিক্স’ ট্রেড। এসব প্রশিক্ষণ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে পরিচালিত হবে।

‘কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন’ কোর্সটি দেশের ৬৩টি জেলায় ৭০টি কেন্দ্রে পরিচালিত হবে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতি প্রশিক্ষণার্থীর কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। অধিকাংশ কেন্দ্রে ৫০টি করে আসন থাকলেও কয়েকটি কেন্দ্রে ৪০টি আসন রাখা হয়েছে। ঢাকায় ছয়টি, চট্টগ্রামে দুটি এবং অন্যান্য জেলায় একটি করে কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

একইভাবে ‘প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন’ কোর্সও ছয় মাস মেয়াদি হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরের পাঁচটি কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ২৪টি আসন রয়েছে এবং ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এ কোর্সের ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ এবং ‘ইলেকট্রনিক্স’ কোর্সে ভর্তির জন্য অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। প্রতিটি কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ ৫২টি জেলার ৫৩টি কেন্দ্রে এবং ‘ইলেকট্রনিক্স’ প্রশিক্ষণ ৫৯টি জেলার ৬০টি কেন্দ্রে পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।

সব কোর্সের জন্য আবেদনকারীদের আগামী ২৮ থেকে ৩০ জুনের মধ্যে নিজ নিজ জেলা কার্যালয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। আবেদনকারীদের অনলাইনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ব্যবস্থাপনা পোর্টালে আবেদন করতে হবে।

দূরবর্তী এলাকার যুবকদের সুবিধার্থে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, যুব প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কার্যালয় অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইন আবেদন জমা দেয়ার সুযোগ রাখা হয়েছে।

আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র এবং সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের জন্য সরকারি বরাদ্দ সাপেক্ষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ভাতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব উন্নয়ন অধিদপ্তরের ৬ মাসব্যাপী প্রশিক্ষণের আবেদন আহ্বান

আপডেট সময় : ০৩:১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬