০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

দীর্ঘ ২৮ বছর পর সরকারি নিবন্ধন পেল জুড়ীর স্টার ক্লাব এন্ড যুব এসোসিয়েশন

জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 121
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন স্টার ক্লাব এন্ড যুব এসোসিয়েশন দীর্ঘ ২৮ বছর পর সরকারি নিবন্ধন লাভ করেছে। এ খবরে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বেলাগাঁও গ্রামসহ জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক, শিক্ষামূলক, ক্রীড়া ও পরিবেশবান্ধব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তরুণ-যুবকদের সম্পৃক্ত করে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন, শিক্ষার্থীদের জন্য বার্ষিক বৃত্তি প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটি স্থানীয়ভাবে ব্যাপক সুনাম অর্জন করেছে।

দীর্ঘদিনের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সংগঠনটি সরকারি নিবন্ধন লাভ করে। এ উপলক্ষে স্টার ক্লাব এন্ড যুব এসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান সরকার ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতে সরকারি সহযোগিতা পেলে সমাজ উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডে আরও ব্যাপক ভূমিকা রাখা সম্ভব হবে।

তারা আরও বলেন, নিবন্ধন অর্জন সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীর্ঘ ২৮ বছর পর সরকারি নিবন্ধন পেল জুড়ীর স্টার ক্লাব এন্ড যুব এসোসিয়েশন

আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬