০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্যারিসে উৎসবমুখর পরিবেশে বড়লেখা পৌরসভা ও সদর ইউনিয়নের প্রবাসীদের মিলনমেলা Logo যে কারণে বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামের সব পোস্ট ডিলিট করেন মাইকেল ওলিসে Logo মৌলভীবাজার চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ, ১২০ দিনের মধ্যে নির্বাচন Logo বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা Logo ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম Logo প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর কৃতিত্ব Logo পরিবার পরিকল্পনা কার্যক্রমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ উপজেলা রাজনগর Logo বারাণসী সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিএইচইউ’র সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা Logo সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, সুনামগঞ্জে বন্যা শঙ্কা অব্যাহত Logo ঢাকায় আজও বৃষ্টি, ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে

দুটি গাছ হোক আপনার ভবিষ্যতের শীতল আশ্রয়

খোর্শেদ আলম, উদ্যোক্তা, পরিবেশকর্মী
  • আপডেট সময় : ০২:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 202
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানটি আমরা প্রায়ই শুনি। কিন্তু বাস্তবে কয়জন মানুষ সত্যিকার অর্থে গাছ লাগাই? আর যারা গাছ লাগাই, তাদের অনেকেই ঠিকমতো পরিচর্যা করি না। ফলে অযত্নে অনেক চারা গাছ নষ্ট হয়ে যায়। অথচ একটি গাছ শুধু একটি গাছ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি আশ্রয়, একটি ছায়া, একটি জীবন।

বর্তমানে বাংলাদেশে তাপমাত্রা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। শহর থেকে গ্রাম সবখানেই গরমের তীব্রতা মানুষকে কষ্ট দিচ্ছে। অতিরিক্ত গাছ কাটার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। কমে যাচ্ছে ছায়া, বৃষ্টিপাতেও দেখা দিচ্ছে অনিয়ম। পরিবেশ রক্ষায় এখন সবচেয়ে কার্যকর ও সহজ উদ্যোগ হতে পারে বেশি বেশি গাছ লাগানো।

একজন মানুষ যখন একটি গাছের চারা রোপণ করেন, তখন তিনি শুধু নিজের জন্য নয় সমগ্র প্রাণীকূলের জন্য উপকার করেন। সেই গাছ বড় হয়ে ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়। মানুষ, পশু-পাখি সবাই এর উপকার ভোগ করে। হয়তো যে ব্যক্তি গাছটি লাগিয়েছিলেন, তিনি জীবনের পুরো সময় সেই গাছের সুবিধা ভোগ করতে পারবেন না; কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই উপকার পাবে। এটাই একটি গাছের সবচেয়ে বড় সৌন্দর্য।

বর্ষাকাল গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে লাগানো গাছ সহজে বেড়ে ওঠে। বিশেষ করে রাস্তার পাশে, বাড়ির আঙিনায়, শিক্ষা প্রতিষ্ঠানে ও খালি জায়গায় ছায়া দেয় এমন গাছ বেশি লাগানো প্রয়োজন। কৃষ্ণচূড়া, রেইনট্রি, নিম, বট, অশ্বত্থ, কাঁঠাল, আম, জামসহ বিভিন্ন দেশীয় গাছ পরিবেশের জন্য অনেক উপকারী।

আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত দুটি করে গাছ লাগাই এবং যত্ন নিই, তাহলে কয়েক বছরের মধ্যেই আমাদের চারপাশ অনেক সবুজ হয়ে উঠবে। গরমের তীব্রতা কিছুটা কমবে, পরিবেশ হবে সুন্দর ও বাসযোগ্য। একটি গাছ মানে শুধু কাঠ বা ফল নয়, একটি গাছ মানে নির্মল বাতাস, শীতল ছায়া এবং জীবনের নিরাপত্তা।

মানুষ একদিন পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু ভালো কাজ থেকে যায়। একটি গাছও হতে পারে তেমনই একটি সদকায়ে জারিয়া যার উপকার মানুষ ও প্রাণীকূল দীর্ঘদিন ভোগ করবে। হয়তো এই ছোট উদ্যোগই দুনিয়া ও আখেরাতে কল্যাণের কারণ হতে পারে।

আজ প্রয়োজন শুধু সচেতনতা নয়, উদ্যোগও। আসুন, আমরা নিজেরা গাছ লাগাই, অন্যদেরও উদ্বুদ্ধ করি। কারণ একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়া। হয়তো এই লেখাটি পড়ে যদি মাত্র দুজন মানুষও গাছ লাগাতে উদ্বুদ্ধ হন, তাহলেই এই প্রচেষ্টা সার্থক হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুটি গাছ হোক আপনার ভবিষ্যতের শীতল আশ্রয়

আপডেট সময় : ০২:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬