সংবাদ শিরোনাম ::
নেইমারের জন্য ব্রাজিলের ‘১০’ নম্বর জার্সি ছেড়ে দিলেন ভিনিসিয়ুস
ষাটমাকন্ঠ ডেস্ক
- আপডেট সময় : ০৯:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / 51
আন্তর্জাতিক কোচ হিসেবে এটিই আনচেলত্তির প্রথম বড় টুর্নামেন্ট। বিশ্বকাপ মিশন শুরুর আগে তার দল পানামা ও মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
জার্সি নম্বরের এই তালিকায় বড় চমক হয়ে এসেছে অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর হাই-প্রোফাইল প্রত্যাবর্তন। জাতীয় দলে ফিরে তিনি তার দীর্ঘদিনের পরিচিত ‘৫’ নম্বর জার্সিটিই পাচ্ছেন। মাঠে ও মাঠের বাইরে ব্রাজিল দলের অন্যতম প্রভাবশালী এই তারকা পুরো বিশ্বকাপ জুড়ে নিজের চেনা রূপেই নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া আক্রমণভাগের তরুণ সেনসেশন এনদ্রিককে দেওয়া হয়েছে ‘১৯’ নম্বর জার্সি। অন্যদিকে রাফিনিয়া খেলবেন ‘১১’ নম্বর জার্সি পরে। উল্লেখ্য, রদ্রিগোর ইনজুরির আগে এই ১১ নম্বর জার্সিটি তারই পরার কথা ছিল।
























