১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জুড়ীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুড়ী সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 54
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জুড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) জুড়ী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল, জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী নিপার রেজার সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাহিন আহমদ , যুগ্ম-আহ্বায়ক সোলেমান।

​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ​অনুষ্ঠানে জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬