১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

কুলাউড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

মো. মহি উদ্দিন, কুলাউড়া:
  • আপডেট সময় : ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 101
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা ভূমি অফিস কুলাউড়ার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালিটি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমিসেবা ডেস্কের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও আগত সেবাগ্রহীতারা।

এসময় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন ঘরে বসেই নামজারি, খাজনা পরিশোধসহ বিভিন্ন ভূমিসেবা সহজে গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে। এছাড়া মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে।

মেলায় আগত সেবাপ্রার্থীদের ভূমিসেবা পোর্টাল ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং ১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা গ্রহণ ও অভিযোগ জানানোর বিষয়ে অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৯:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬