১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

মানবিক ডাঃ আব্দুল্লাহ আল মামুনের বিশেষ উদ্যোগ 

জুড়ী-বড়লেখায় বিশেষ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবার সুযোগ

খোর্শেদ আলম, জুড়ীঃ
  • আপডেট সময় : ০৭:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 109
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা এলাকায় বিশেষ শ্রেণির রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তরুণ চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন। মানবিক এই উদ্যোগের আওতায় বীর মুক্তিযোদ্ধা, জুলই যোদ্ধাহত ব্যক্তি, মসজিদের মুয়াজ্জিন, শিক্ষক, এতিম ও অতিদরিদ্র মানুষ এবং অসহায় কুরআনের হাফেজদের কাছ থেকে কোনো ভিজিট ফি নেওয়া হবে না।

ডা. আব্দুল্লাহ আল মামুন এমবিবিএস (নর্থ ইস্ট মেডিকেল কলেজ), ডিপিএস (ডার্মাটোলজি) ও এমসিজিপি (মেডিসিন) ডিগ্রিধারী। তিনি মেডিসিন, ডায়াবেটিস, শিশুরোগ, এলার্জি ও চর্মরোগ বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর এ-১৪৮৮৭৩।

জানা গেছে, জুড়ী ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনি, রবি ও সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবেন তিনি। এছাড়া বড়লেখার সুরমা ডায়াগনস্টিক সেন্টারে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার একই সময়ে চিকিৎসাসেবা প্রদান করবেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “জুড়ী ও বড়লেখা আমার নিজের এলাকা। এখানকার অনেক অসহায় মানুষ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন না। এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিক জায়গা থেকেই আমি কিছু মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছি। মানুষের পাশে দাঁড়াতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নিজ এলাকার অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে নেওয়া এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানবিক ডাঃ আব্দুল্লাহ আল মামুনের বিশেষ উদ্যোগ 

জুড়ী-বড়লেখায় বিশেষ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবার সুযোগ

আপডেট সময় : ০৭:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬