০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুফি মিয়া, কমলগঞ্জ (মৌলভীবাজার)
  • আপডেট সময় : ০৮:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 77
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি ছয় তলা ভবন থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত প্রায় ৮টার দিকে শহরের ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি মৌলভীবাজার শহরের আধুনিক মৌলভীবাজার চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে শহরের ওই ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর থেকে শুক্লার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তিনি প্রতিবেশীদের মাধ্যমে মেয়ের খোঁজ নেওয়ার অনুরোধ জানান। স্থানীয়রা ফ্ল্যাটে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। একপর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন শুক্লা।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬