বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৩:৫৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 49
মৌলভীবাজারের বড়লেখায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবগঠিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৩ টায় ইউএনও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বড়লেখা হাজীগঞ্জ বাজারের আইনশৃঙ্খলার উন্নয়ন, যানযট নিরসনে বাজার এরিয়ায় ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা, ড্রেনের কাজ দ্রত সময়ের মধ্যে সম্পন্ন করা ও সৌন্দর্য বর্ধন করা এবং বাজার এরিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনসহ আরও বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব-এর সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, সদস্য রায়হান মো মুজিব, মোহাম্মদ আবুল হোসাইন, জুবের আহমদ, ইসমাইল হোসেন ও নূরে আলম কামরান প্রমুখ।
এদিকে নবগঠিত হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের আলোচনা গুরুত্ব সহকারে আমলে নিয়ে ইউএনও মাহবুব আলম মাহবুব বলেন, পৌর শহরে ব্যবসায়ীদের নিরাপত্তা, আইন শৃঙ্খলার উন্নতি ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তিনি ব্যবসায়ী সমিতির আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে পৃথকভাবে মতবিনিময় করেন। ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা, আইন শৃঙ্খলার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, শহরের সৌন্দর্য বর্ধনসহ নানাবিধ বিষয়ে তারা প্রশাসন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।





















