১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম

মো. মহি উদ্দিন, কুলাউড়াঃ
  • আপডেট সময় : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 39
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম শকু বিএনপিকে সুসংগঠিত করতে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে দিনরাত চষে বেড়াচ্ছেন।

তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নতুন নেতৃত্ব গড়ে তুলতে ত্যাগী, পরীক্ষিত ও কর্মঠ নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

১২ মে (মঙ্গলবার) হাজীপুর ইউনিয়ন প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকল ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলালের সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, ইউনিয়ন সমন্বয়ক আব্দুল মোক্তাদির মোক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ফারুক আহমদ পান্না প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিটি ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। বক্তারা আরও বলেন দলের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত কিংবা দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা ব্যক্তিদের দলে রাখার কোনো সুযোগ নেই। যারা দলীয় পদে থেকেও সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেননি, তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। ত্যাগী, পরীক্ষিত ও কর্মঠ নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটির পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো সভা প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম

আপডেট সময় : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬