জুড়ীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 53
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘জাতীয় ছাত্রশক্তি’র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে মো: সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং তাহসিন রহমান রাজিনকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে) জেলা কমিটির আহ্বায়ক রাজ মুস্তাকিন এবং সদস্য সচিব ফয়সাল আহমেদ শাহী এই কমিটির অনুমোদন দেন, যেখানে জেলা শাখার মুখ্য সংগঠক মামুন রহমান রাজু সুপারিশ প্রদান করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ ইসলাম, আব্দুর রব ও জুবাইদা সরকার আনিকা এবং যুগ্ম আহ্বায়ক সুবিক পাল, ইব্রাহিম আহমেদ, ইয়াহিয়া আহামদ, তানিয়া আক্তার ও এমদাদুল ইসলাম মনোনীত হয়েছেন।
সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন হোসাইন আহমেদ, আলি হোসেন ও ফাহিদা জান্নাত রেবা। এছাড়া মান্না আহমেদ, সায়মন আহমেদ, আশরাফুল ইসলাম, মোরাদ আহমেদ ও জাহিদ হাসান মুন্নাকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
সাংগঠনিক কাঠামো মজবুত করতে আল-মুরশেদকে মুখ্য সংগঠক এবং আলিম উদ্দীন, মাহবুবুর রহমান মান্না, আব্দুল্লাহ তানিম, সাইফুল ইসলাম, ঐশি আক্তার, নাঈম হাসান ও সাইফ সিয়ামকে সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও কমিটির সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মারুফ আহমেদ, মো: আলিম মিয়া, আব্দুর রহমান, ফরহাদ আহমেদ, তুহিন আহমেদ, আব্দুল্লাহ তানিম, মো: সালাউদ্দিন, মো: আলিম ইসলাম এবং রুহুল আমিন। নবগঠিত এই কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

























