সংবাদ শিরোনাম ::
কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সম্মাননা প্রদান
মো. মহি উদ্দিন
- আপডেট সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 50
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি মো. মহিউদ্দিনকে বদলি জনিত বিদায় উপলক্ষে সম্মাননা প্রদান করেছে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ।
১১ মে (সোমবার) দুপুরে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকারসহ শিক্ষক পরিবারের উদ্যোগে বিদায়ী সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি প্রশাসনিক বদলির অংশ হিসেবে ইউএনও মো. মহিউদ্দিনকে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বদলি করা হয়েছে।
এক প্রতিক্রিয়ায় ইউএনও মো. মহিউদ্দিন বলেন, দায়িত্ব পালনকালে কুলাউড়ার মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি। অত্র কলেজের শিক্ষক পরিবার সবসময় আমাকে আন্তরিকভাবে পাশে পেয়েছে, আমিও চেষ্টা করেছি শিক্ষার উন্নয়নে কাজ করতে।

























