০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 76
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা হাজীগঞ্জ বাজারের যানজট, ময়লা-আবর্জনা অপসারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে বড়লেখা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সাথে মতবিনিময় করেছেন নবগঠিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এডহক কমিটির নেতৃবৃন্দ।

রোববার (১০ মে) বিকেলে বড়লেখা পৌর প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজার এলাকায় যানজট নিরসন,পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এসময় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তা, যানজট নিরসন এবং শহর পরিচ্ছন্নতাসহ সার্বিক বিষয়াদি নিয়ে পৌর প্রশাসকের সহযোগিতা চান। পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য্য বৃদ্ধিতে পৌর প্রশাসনের নীতিগত কার্যক্রমের পক্ষে সবধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার দিলিপ বড়ুয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক এবং সদস্য রায়হান মো. মুজিব, আবুল হোসেন, সাকিব চৌধুরী, জুবের আহমদ, মো. ইসমাইল হোসেন, মো. আবুল হোসেন, শামীম আহমদ ও নূরে আলম কামরান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় : ০৬:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬