০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জুড়ীর মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 79
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে বাস্তবায়নের ভিত্তিতে বিভাগীয় মূল্যায়ন কমিটির সার্বিক পর্যালোচনায় তিনি উপজেলার মৎস্য কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। এ উপলক্ষে মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগের পরিচালক মোঃ আসাদুল বাকী স্বাক্ষরিত একটি সম্মাননাপত্র তাঁকে প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলায় অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন প্রতিরোধ, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মৎস্য খামারিদের প্রশিক্ষণ প্রদান এবং সরকারি প্রণোদনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মোঃ মনিরুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা তৈরিতেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বেলাগাঁও গ্রামের মৎস্যজীবী মানিক আহমদ ও আবুল কালাম বলেন, “জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সিলেট বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। পোনা মাছ শিকার বন্ধে সচেতনতা তৈরিতে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।”

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা বলেন, “মোঃ মনিরুজ্জামানের এই অর্জন জুড়ীবাসীর জন্য অত্যন্ত গৌরবের। তাঁর এই সাফল্যে আমরা আন্তরিক অভিনন্দন জানাই।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তাঁর এ সাফল্য অন্য কর্মকর্তাদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দেশের মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীর মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত

আপডেট সময় : ১২:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬