০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ, ২০ মে পর্যন্ত অনলাইনে আবেদন Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময়

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 24
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জামায়াতের প্রয়াত সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমান। একই সঙ্গে সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও জুলাইয়ের মুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে যোগদান করেন তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাদিমুর রহমান তুরস্ক থেকে ভার্চুয়ালি এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে তার রাজনৈতিক অংশগ্রহণের কথা জানান।

ড. নাদিমুর রহমান ছাড়াও ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী এবিএস আরিফ দলটিতে যোগ দিয়েছেন। এছাড়া জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর শীর্ষ নেতারাও এই রাজনৈতিক প্ল্যাটফর্মে শামিল হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতারা।

সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান

আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬