০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 31
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকতা শেষে তিনি মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন এবং তাদের সঙ্গে সমবেদনা জানান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মরদেহটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোড়াইছড়া ইউনিয়নের মহিশবতান গ্রামে নিয়ে যাওয়া হবে। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত শনিবার সন্ধ্যায় লিমনের মরদেহ দেশে পাঠানো হয়। এ সময় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তদারকি করেন। দুবাই হয়ে মরদেহটি দেশে আনা হয়।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে অনুসন্ধান শুরু হয়। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয় এবং ২৬ এপ্রিল কাছাকাছি একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল এবং তাকে বেঁধে রাখা হয়েছিল। প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বর্তমানে অভিযুক্ত হিশাম আবুঘরবেহ কারাগারে রয়েছে এবং আদালত তাকে জামিনহীন আটক রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিচারক নির্দেশ দিয়েছেন, অভিযুক্ত কোনোভাবেই ভুক্তভোগীদের পরিবার বা সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

এর আগে, গত ৩০ এপ্রিল ফ্লোরিডার টাম্পায় ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে লিমনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে তার সহপাঠী, প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন।

এদিকে, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

আপডেট সময় : ০৫:৩৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬