০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 41
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

গত এপ্রিল ২০২৬ মাসের সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

​সোমবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন তার হাতে এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

​জানা গেছে, এপ্রিল মাসে পরোয়ানা তামিল (অ্যারেস্ট ওয়ারেন্ট), মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বড়লেখা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশের সদর দপ্তরের ইউনিফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।

পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ৮ ডিসেম্বর বড়লেখা থানার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই ওসি মো. মনিরুজ্জামান খান সুদৃঢ় ও সময়োপযোগী নেতৃত্বে থানার কার্যক্রমে গতিশীলতা আসে। মাদক, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। জনসাধারণের আস্থা ফেরাতে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করায় সার্বিক মূল্যায়নে তিনি এগিয়ে থাকেন।

​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেছেন, যেকোনো পুরস্কারই কাজে বাড়তি অনুপ্রেরণা যোগায়। এই কৃতিত্ব বড়লেখা থানার প্রতিটি সদস্যের। উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

​উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

আপডেট সময় : ০২:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬