০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

বড়লেখায় নিসচা’র উদ্যোগে শ্রমিকদের মাঝে উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 36
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (৩ মে) রাত ৯ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া।

সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান আবুল কাসেম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী ও কার্যনির্বাহী সদস্য মৃণাল কান্তি দাস প্রমুখ। পরে বৃক্ষবন্ধু নার্সারির সৌজন্যে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের মাঝে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়।

এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, নিসচা দেশের প্রতিটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা ও বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। এর আগে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এছাড়াও সংগঠনের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় নিসচা’র উদ্যোগে শ্রমিকদের মাঝে উপহার বিতরণ

আপডেট সময় : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬