০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের মানবিক সহায়তা

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 35
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৭নং ফুলতলা ইউনিয়নে সাম্প্রতিক টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। রোববার (৩ মে) স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। দ্রুত সময়ে সহায়তা পৌঁছানোয় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের মানবিক সহায়তা

আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬