০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

চা-শ্রমিকদের বিশেষ ভাতা যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 37
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫–২৬ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা-শ্রমিকদের কল্যাণ অনুদান খাতের বিশেষ ভাতা প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) উপজেলার কাপনাপাহাড় চা বাগানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

সভায় চা-শ্রমিকদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভাতা প্রদানের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্যের যথাযথ যাচাই এবং স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সরকারি সহায়তা যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে এ ধরনের যাচাই-বাছাই কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও উল্লেখ করেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চা-শ্রমিকদের বিশেষ ভাতা যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬