০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জাতিসংঘে অভিবাসন ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 128
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের দ্বিতীয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার ভোরে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

শনিবার (২ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে থাকবেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে তাঁর সঙ্গে যোগ দেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের রেজল্যুশন অনুযায়ী, আগামী ৫ মে থেকে ৮ মে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এটি নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন সংক্রান্ত ‘গ্লোবাল কম্প্যাক্ট’ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান বৈশ্বিক প্ল্যাটফর্ম।

সফরের সূচি অনুযায়ী, প্রথম দুই দিন প্রতিনিধিদল বিভিন্ন গোলটেবিল বৈঠকে অংশ নেবে। পরে মূল অধিবেশনে অংশগ্রহণ করে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরবেন তারা।

সফর শেষে ১১ মে সন্ধ্যায় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘে অভিবাসন ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসীকল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬