০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মো. মহিউদ্দিন, কুলাউড়া:
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 42
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। এবারের জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ ও সচেতন জাতি গঠনে পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি প্যাকেটজাত ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, খাদ্য উৎপাদন থেকে শুরু করে পরিবহন, সংরক্ষণ ও রান্নার প্রতিটি ধাপে পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখা জরুরি। পুষ্টিকর খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে। তাই সবাইকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতন হতে হবে।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং আর এমও ডাঃ শারমিন ফারহানা জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার আবু মাসুদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ মহসিন, উপজেলা কৃষি অফিসার মো: জসিম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার নিবাস চন্দ্র পাল, ব্র্যাকের স্বাস্থ্য কর্মকর্তা মনি মোহন হালদার, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, শিক্ষিকা শামসুন্নাহার প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুষ্টি খাতে বাংলাদেশ সরকারের সাফল্য ও চ্যালেঞ্জসমূহ মোকাবেলার উপায় নির্ধারণ ও শিশু পুষ্টি, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবারসহ বিভিন্ন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জানানো হয় সপ্তাহের কর্মসূচির রয়েছে ১ম দিন র‍্যালি, আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠান, ২য় দিন ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ঈমাম কর্তৃক মসজিদে পুষ্টি বার্তা ও এতিম খানায় পুষ্টি সমৃদ্ধ খাবার পরিবেশন, ৩য় দিন শিশু পুষ্টি বিষয়ক কর্মসূচি চিত্রাংকন প্রতিযোগিতা, ৪র্থ দিন কিশোরকালীন পুষ্টি কুইজ ও রচনা প্রতিযোগিতা, ৫ম দিন মহিলা সমাবেশ, ৬ষ্ট দিন প্রবীন সমাবেশ ও ৭ম দিন পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এ আয়োজন উপজেলাবাসীর মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬