০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 42
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শহরে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ‘নিখোঁজ’ নাটক সাজানোর অভিযোগে পুত্রবধূ মরিয়ম বেগমকে (২০) আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশের যৌথ অভিযানে মরিয়মকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত সকিনা বেগম (৬০) যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা এবং লাল চাঁদ খলিফার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল সকালে সকিনার ছেলে শহিদুল ইসলাম কর্মস্থলে যাওয়ার সময় তাঁর স্ত্রী মরিয়ম জানান, বাসায় রান্না হয়নি এবং তিনি বাইরে খেয়ে নিতে বলেন। এ সময় মায়ের খোঁজ করলে মরিয়ম দাবি করেন, সকিনা বেগম ‘তালিমে’ গেছেন।

রাতে বাড়ি ফিরে মাকে না পেয়ে আবার খোঁজ করলে একই কথা বলেন মরিয়ম। এতে সন্দেহ হলে শহিদুল ইসলাম থানায় অভিযোগ করেন। পরে গভীর রাতে বাড়ির সামনে একটি বস্তার ভেতর থেকে একটি মরদেহ পাওয়া যায়। শহিদুল ও তাঁর বোন মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে। এ সময় মরিয়মের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মরিয়ম স্বীকার করেন, দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন বকাঝকা করায় ক্ষোভের বশে ঘরে থাকা একটি চাপাতি দিয়ে শাশুড়ির গলা কেটে হত্যা করেন তিনি। পরে মরদেহ বস্তায় ভরে বাড়ির সামনে ফেলে রাখেন এবং হত্যায় ব্যবহৃত চাপাতিটি ঘরের ওয়ার্ডরোবে লুকিয়ে রাখেন।

অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার এসব তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাশুড়ি হত্যা: বস্তাবন্দি লাশ ফেলে ‘নিখোঁজ’ নাটক, পুত্রবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তি

আপডেট সময় : ০৩:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬