০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, দ্বিতীয়বারের মতো হতে পারে ভোট Logo সিলেটে জাতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে খুদে শিক্ষার্থীদের মেধার লড়াই Logo নালন্দা: যেখানে জ্ঞানচর্চায় ছুটে আসতেন দূরদেশের শিক্ষার্থীরা Logo ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত Logo অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ Logo জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ Logo বিএসএফের গুলিতে কুলাউড়ার যুবক নিহত Logo ৫০০ টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের গণবিক্ষোভ Logo বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

আফজাল হোসেন রুমেল :
  • আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 197
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দিনব্যাপী নিবিড় যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, টানা দুই দিনের বাছাই প্রক্রিয়া শেষে জাতীয় কমিটির সদস্যরা প্রার্থীদের চূড়ান্ত করেন। হাইকমান্ডের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয় এবং তা নির্বাচন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী নারী নেত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেন। প্রায় সাড়ে আটশ নারী নেত্রী এই প্রক্রিয়ায় অংশ নেন বলে জানা গেছে।

প্রকাশিত তালিকায় অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয় রাখা হয়েছে। বিশেষ করে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রয়াত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় তাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, বড়লেখা ও জুড়ীসহ জেলার মানুষের সহযোগিতা নিয়ে পিতার আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়নে কাজ করতে চান।

এদিকে, তার মনোনয়নের খবরে বড়লেখা ও জুড়ী উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, বড়লেখার ইতিহাসে এই প্রথম কোনো নারী সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

উল্লেখ্য, সিলেট বিভাগ থেকে বিএনপির আরেক মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

আপডেট সময় : ১২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬