০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষা প্রতিষ্ঠানে ১৬-২৩ দিনের লম্বা ছুটি আসছে Logo কুলাউড়ায় নবাগত ইউএনও সানজিদা আক্তারের দায়িত্বভার গ্রহণ Logo কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এমপি শওকতুল ইসলাম Logo বড়লেখায় ইউএনও’র সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্বমঞ্চে ভয়ংকর হতে যাচ্ছে যে দলগুলোর আক্রমণভাগ Logo দেশীয় মাছ রক্ষায় বড়লেখায় অভিযান, অপসারণ করা হলো অবৈধ বাঁধ Logo হাকালুকিতে ১ লাখ টাকার নিষিদ্ধ জাল ও পোনা মাছ জব্দ Logo বড়লেখায় এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ Logo বড়লেখায় আইন-শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

উত্তর শাহাবাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 71
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে সোমবার (২০ এপ্রিল) দুপুরে  বিদ্যুৎস্পৃষ্টে আরিফ আহমদ (১৯) নামে এক ওয়াইফাই সেবা কর্মীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে।

জানা যায়, উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ার প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বড়লেখা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. ওবায়দুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

ষাটমাকন্ঠ/রুমেল/শাকিল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬