০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শিল্পী সমিতির নির্বাচনে দুই কিংবদন্তির সন্তানের প্যানেল Logo জুড়ীতে ‘জাতীয় ছাত্রশক্তি’র আহ্বায়ক কমিটি গঠন Logo কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সম্মাননা প্রদান Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর Logo বড়লেখায় জনদুর্ভোগ নিরসনে নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময় Logo হাওর লুটপাটকারীদের রোষানলে জুড়ীর মৎস্য কর্মকর্তা Logo বড়লেখা সরকারি কলেজে ঐতিহাসিক কোরআন দিবস পালন Logo অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা Logo ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ Logo রিয়ালকে হারিয়েই লিগ শিরোপা জিতল বার্সা

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 50
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির নিবন্ধন কার্যক্রম। এ আয়োজনের মাধ্যমে দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজকদের তথ্যমতে, এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ০১ মে ২০১২ থেকে ০২ মে ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা। প্রতিযোগিতা উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় এই চার ধাপে অনুষ্ঠিত হবে।

এবারের আসরে মোট ৮টি জনপ্রিয় খেলায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। খেলাগুলো হলো- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

* অনলাইনে ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ
* শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র
* পাসপোর্ট সাইজের রঙিন ছবি
* অভিভাবকের সম্মতিপত্র

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে (notunkurisports.gov.bd)। নিবন্ধনের শেষ সময় আগামী ২৭ এপ্রিল ২০২৬।

এই আয়োজনের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

আপডেট সময় : ০২:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬