০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

পহেলা বৈশাখে কুতুব আলী একাডেমিতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন

উত্তর শাহবাজপুর (বড়লেখা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 194
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা ১৪৩৩ সনের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুতুব আলী একাডেমির উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং বাঙালিয়ানার অনন্য বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম এবং সহকারী শিক্ষক হাবিবুর রহমান। এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শুরুতেই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পরিবেশিত হয় সমবেত সংগীত। পরে শিক্ষার্থীরা একে একে গান, নৃত্য, আবৃত্তি, নাটিকা ও বৈশাখী সাজে রঙিন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় ফুটে ওঠে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের নানা চিত্র। পুরো প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আমেজ, যেখানে লাল-সাদা পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের উপস্থিতি নতুন বছরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের সাথে গভীরভাবে সম্পৃক্ত। নতুন বছরের সূচনায় পুরাতন সব গ্লানি, জীর্ণতা ও সংকীর্ণতা দূর করে নতুন উদ্যমে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করে এ দিনটি। তারা আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং উদার মানসিকতা জাগ্রত করে এবং বিশ্বদরবারে বাঙালি জাতির স্বকীয় পরিচয়কে উজ্জ্বলভাবে তুলে ধরে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও কৃতিত্বপূর্ণ পরিবেশনা প্রদানকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পহেলা বৈশাখে কুতুব আলী একাডেমিতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন

আপডেট সময় : ০১:৫৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬