জুড়ীতে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / 43
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সেক্রেটারি আজিম উদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা আমির আব্দুল হাই হেলালের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া এবং মৌলভীবাজার পৌর শাখার আমির ও জেলা কর্মপরিষদ সদস্য হাফিজ তাজুল ইসলাম।
এছাড়াও কর্মশালায় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন, আব্দুল্লাহ আল মামুন সুরমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল কাদির, উপজেলা কর্মপরিষদ সদস্য মোস্তাকিম আলী, মাওলানা নজরুল ইসলাম, আব্দুল মুকিত, আশরাফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়েও গুরুত্বারোপ করা হয়।
























